কাদাযুক্ত বালু দিয়ে রাস্তা ভরাট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে পাশের জমি থেকে কাদাযুক্ত বালু উত্তোলন করে দুটি রাস্তা নির্মাণের কাজ করছেন ঠিকাদাররা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাশাপাশি দুটি রাস্তার শুরুতেই এরকম অনিয়ম হওয়ায়স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বটতলী গ্রামে। রাস্তা দুটি হলো বটতলী মাদরাসা থেকে জমাদার বাড়ি এবং আবদুল হক বেপারী বাড়ির সামনে দিয়ে দত্তপাড়া টু মান্দারী বাজার সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা গেছে, পৃথক দুজন ঠিকাদার কাজগুলো পান। আব্দুল হক বেপারী বাড়ির সামনের সড়কটি প্রায় এক কিলোমিটার আর জমাদার বাড়ির রাস্তাটি ৯৫০ মিটার দৈর্ঘ্য। জমাদার বাড়ির রাস্তার কাজ করছে ঠিকাদার আবুল বাশার প্রকাশে বসু কোম্পানি।অন্যটি স্থানীয় করিম, রিপনসহ কয়েকজন কিনে নিয়ে কাজ করছেন। তবে শুরুতেই তাদের কাজের ধরন এক দেখা গেছে। পার্শ্ববর্তী ফসলি জমি ও পুকুর থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে তারা সড়কের জন্য কাটা বক্স কাদাযুক্ত বালু দিয়ে ভরাট করেন। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তাগুলো সম্পূর্ণ নতুন। এক্ষেত্রে বক্স কাটিং করে সেখানে বালু ডাম্পি

কাদাযুক্ত বালু দিয়ে রাস্তা ভরাট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে পাশের জমি থেকে কাদাযুক্ত বালু উত্তোলন করে দুটি রাস্তা নির্মাণের কাজ করছেন ঠিকাদাররা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাশাপাশি দুটি রাস্তার শুরুতেই এরকম অনিয়ম হওয়ায়
স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বটতলী গ্রামে। রাস্তা দুটি হলো বটতলী মাদরাসা থেকে জমাদার বাড়ি এবং আবদুল হক বেপারী বাড়ির সামনে দিয়ে দত্তপাড়া টু মান্দারী বাজার সংযোগ সড়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, পৃথক দুজন ঠিকাদার কাজগুলো পান। আব্দুল হক বেপারী বাড়ির সামনের সড়কটি প্রায় এক কিলোমিটার আর জমাদার বাড়ির রাস্তাটি ৯৫০ মিটার দৈর্ঘ্য। জমাদার বাড়ির রাস্তার কাজ করছে ঠিকাদার আবুল বাশার প্রকাশে বসু কোম্পানি।অন্যটি স্থানীয় করিম, রিপনসহ কয়েকজন কিনে নিয়ে কাজ করছেন।

কাদাযুক্ত বালু দিয়ে রাস্তা ভরাট

তবে শুরুতেই তাদের কাজের ধরন এক দেখা গেছে। পার্শ্ববর্তী ফসলি জমি ও পুকুর থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে তারা সড়কের জন্য কাটা বক্স কাদাযুক্ত বালু দিয়ে ভরাট করেন।

সংশ্লিষ্টরা বলছেন, রাস্তাগুলো সম্পূর্ণ নতুন। এক্ষেত্রে বক্স কাটিং করে সেখানে বালু ডাম্পিং করতে হয়। তবে বালু হতে হবে ফ্রেশ। কোনোভাবে কাদাযুক্ত বালু ভরাটের সুযোগ নেই। তবে ঠিকাদাররা অধিক লাভের আশায় অসদুপায় অবলম্বন করেছেন। কাদাযুক্ত বালু দিয়ে ভরাট করা হয়েছে রাস্তা।

স্থানীয়রা জানান, রাস্তা ভরাটের জন্য অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় আশপাশের বাড়িঘর হুমকির মুখে রয়েছে। রাস্তাটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

শ্রমিক আরিফ হোসেন বলেন, ‘জমাদার বাড়ির সড়কটির কাজ পেয়েছে আবুল বাশার বসু কোম্পানি। তার নির্দেশেই পাশের ক্ষেত আর পুকুর থেকে বালু উত্তোলন করে সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে।’

এ বিষয়ে ঠিকাদার আবুল বাশার বসু বলেন, ‘অল্প কিছু বালু উত্তোলন করে রাস্তায় ফেলেছি। ড্রেজার মেশিন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি রাস্তায় ফ্রেশ বালু ফেলা হবে।’

কাদাযুক্ত বালু দিয়ে রাস্তা ভরাট

অন্য রাস্তার দায়িত্বপ্রাপ্ত রিপন হাসান বলেন, ‘আব্দুল হক বেপারী বাড়ির রাস্তটি কাঁচা রাস্তা ছিল। একটি মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে এ রাস্তা পাকাকরণে প্রায় ৪৯ লাখ টাকা সরকারি বরাদ্দ পাই। টেন্ডারের মাধ্যমে স্বপন নামের এক ঠিকাদার কাজটি পেয়েছেন। পরে আমরা কাজটি তার কাছ থেকে কিনে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কাদামাটি দিলে রাস্তাটি শক্তপোক্ত হবে। এজন্য আমাদের জমি থেকেই ড্রেজার মেশিন বসিয়ে কাদাবালু উত্তোলন করে রাস্তা ভরাট করছি। বিষয়টি ইঞ্জিনিয়াররাও জানেন।’

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনাও দিয়েছেন।

তবে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন ও উপসহকারী প্রকৌশলী কেশব চন্দ্র দে’র মোবাইলফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

কাজল কায়েস/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow