কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্যানসার আক্রান্ত তংচংগ্যা সম্প্রদায়ের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি।  প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বুধবার (১০ জুন) পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।  এ প্রসঙ্গে মোর্শেদ আলম জানান, পত্রিকায় অসুস্থ পরিবারটির সহায়তার আহ্বান জানানো হলে বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহায়তা প্রদানের নির্দেশ দেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন উন্নয়ন ও সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পাহাড়ের সব জাতিসত্তাকে একত্রিত করে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তংচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্যানসার আক্রান্ত তংচংগ্যা সম্প্রদায়ের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি। 

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বুধবার (১০ জুন) পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। 

এ প্রসঙ্গে মোর্শেদ আলম জানান, পত্রিকায় অসুস্থ পরিবারটির সহায়তার আহ্বান জানানো হলে বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহায়তা প্রদানের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন উন্নয়ন ও সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পাহাড়ের সব জাতিসত্তাকে একত্রিত করে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তংচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তংচংগ্যা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow