কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী নৌকায় শিশুসহ ১২ যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে নৌকা থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে বরকলগামী যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌকা ডুবির ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার কর হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া কোনো ক্ষতি হয়নি। আবু দারদা খান আরমান/এএইচ/জেআইএম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সকালে বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী নৌকায় শিশুসহ ১২ যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে নৌকা থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে বরকলগামী যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌকা ডুবির ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার কর হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া কোনো ক্ষতি হয়নি।
আবু দারদা খান আরমান/এএইচ/জেআইএম
What's Your Reaction?