কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন মা-ছেলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।  মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করেছি। স্থানীয়রা আহতদের হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow