কাভার্ড ভ্যানে তল্লাশি, অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ইয়াবা জব্দ

চট্টগ্রাম নগরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ৬৬০ ইয়াবা খুঁজে পেয়েছে র‌্যাব-৭। এ ঘটনায় ভ্যানটি জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার ফকিরনীরহাটের শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে কাভার্ড ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে সন্দেহভাজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানের চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কর্ণফুলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/একিউএফ

কাভার্ড ভ্যানে তল্লাশি, অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ইয়াবা জব্দ

চট্টগ্রাম নগরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ৬৬০ ইয়াবা খুঁজে পেয়েছে র‌্যাব-৭। এ ঘটনায় ভ্যানটি জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার ফকিরনীরহাটের শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে কাভার্ড ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে সন্দেহভাজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানের চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কর্ণফুলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow