কামড়ে কান ছিঁড়ে ফেললো মাসুদ, ডিসেম্বরেই আসছে ‘সুড়ঙ্গ-২’

প্রথম সিনেমার অভাবনীয় সাফল্যের পর আরও বড় ক্যানভাসে ফিরছে সেই মাসুদ। আফরান নিশো অভিনীত চরিত্রটি নিয়ে নতুন চমকের ইঙ্গিত নির্মাতা রায়হান রাফীর। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। সম্প্রতি একটি টিজার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে দেখা গেল সুড়ঙ্গ কেটে টাকা চুরি করা মাসুদ এখন পয়সাওয়ালা ও ভয়ংকর এক মাফিয়া। গড়ে তুলেছে তার অপরাধের সাম্রাজ্য। দেখা গেল, একজনকে কামড়ে তার কান ছিঁড়ে ফেলেছে মাসুদ। তারপর স্বাভাবিকভাবেই সিগারেট টানতেও দেখা গেল। টিজারে এভাবেই মাসুদ হয়ে ধরা দিলেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড়পর্দায় অভিষেকের সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ ছবিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। পাশাপাশি বক্স অফিসেও দারুণ সফলতা পায় সিনেমাটি। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘সুড়ঙ্গ-২’। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম সিনেমার

কামড়ে কান ছিঁড়ে ফেললো মাসুদ, ডিসেম্বরেই আসছে ‘সুড়ঙ্গ-২’

প্রথম সিনেমার অভাবনীয় সাফল্যের পর আরও বড় ক্যানভাসে ফিরছে সেই মাসুদ। আফরান নিশো অভিনীত চরিত্রটি নিয়ে নতুন চমকের ইঙ্গিত নির্মাতা রায়হান রাফীর। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

সম্প্রতি একটি টিজার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে দেখা গেল সুড়ঙ্গ কেটে টাকা চুরি করা মাসুদ এখন পয়সাওয়ালা ও ভয়ংকর এক মাফিয়া। গড়ে তুলেছে তার অপরাধের সাম্রাজ্য। দেখা গেল, একজনকে কামড়ে তার কান ছিঁড়ে ফেলেছে মাসুদ। তারপর স্বাভাবিকভাবেই সিগারেট টানতেও দেখা গেল। টিজারে এভাবেই মাসুদ হয়ে ধরা দিলেন আফরান নিশো।

‘সুড়ঙ্গ’ ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড়পর্দায় অভিষেকের সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ ছবিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। পাশাপাশি বক্স অফিসেও দারুণ সফলতা পায় সিনেমাটি।

এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘সুড়ঙ্গ-২’। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন যাত্রা। আরও বড় পরিসর, উন্নত প্রযুক্তি এবং নতুন সব চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে সিনেমাটি।

এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “সুড়ঙ্গ’-এর সাফল্য প্রমাণ করেছে স্থানীয় গল্প দিয়েও বিশ্বজনীন আবেদন তৈরি করা সম্ভব। ‘সুড়ঙ্গ-২’-এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে চাই না, বরং এমন একটি গল্প বলতে চাই যা বাংলা সিনেমার ভবিষ্যৎকে নতুনভাবে তুলে ধরবে।’

নির্মাতা রায়হান রাফী বলেন, ‘‘সুড়ঙ্গ’ আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দর্শকরা যেভাবে সিনেমাটিকে গ্রহণ করেছেন, তা আমাদের প্রতি নতুন দায়িত্ব তৈরি করেছে। ‘সুড়ঙ্গ-২’ শুধু আগের গল্পের ধারাবাহিকতা নয়, এটি আমার চলচ্চিত্র ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে।’

অন্যদিকে আফরান নিশো বলেন, “সুড়ঙ্গ’ আমার প্রথম সিনেমা, তাই এটি সবসময়ই বিশেষ। ‘মাসুদ’ চরিত্রটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এবার দর্শকদের জন্য থাকছে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং অনেক চমক।’

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

দর্শকদের ব্যাপক প্রত্যাশার মধ্যেই ডিসেম্বর ২০২৬-এ বড়পর্দায় ফিরছে নিশো-রাফীর বহুল আলোচিত জুটি। এখন দেখার বিষয়, প্রথম সিনেমার সাফল্যকে ছাড়িয়ে যেতে পারে কি না ‘সুড়ঙ্গ-২’।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow