কারওয়ান বাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করছে। এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি ‘L’ আকৃতির পাঁচতলা ভবনের বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম তলার কিছু অংশে) আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, ওই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ‘হাগিজ’ ডায়াপারের গোডাউন রয়েছে। এছাড়া আশপাশে অসংখ্য কাঠের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে চারপাশ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে
রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করছে। এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি ‘L’ আকৃতির পাঁচতলা ভবনের বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম তলার কিছু অংশে) আগুন ছড়িয়ে পড়ে।
ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, ওই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ‘হাগিজ’ ডায়াপারের গোডাউন রয়েছে। এছাড়া আশপাশে অসংখ্য কাঠের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে চারপাশ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনেও একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৫০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
What's Your Reaction?