কারণ দর্শানোর জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ-দ্বীন

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব দাখিল করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়। এর জবাব দিতে শেষ সময় নির্ধারণ করা হয়েছিল রোববার বিকেল ৫টা। এসইউজে/একিউএফ

কারণ দর্শানোর জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ-দ্বীন

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব দাখিল করতে হবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়। এর জবাব দিতে শেষ সময় নির্ধারণ করা হয়েছিল রোববার বিকেল ৫টা।

এসইউজে/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow