কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত পাঁচদিনে চার হাজার ৫৩৮ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি ভোট দেন এক হাজার ৫২১ জন বন্দি। ৪ ফেব্রুয়ারি ভোট দেন ৯৮৮ জন। ৫ ফেব্রুয়ারি ভোট দেন এক হাজার ১৩৮ জন। ৬ ফেব্রুয়ারি ভোট দেন ৪২০ জন। ৭ ফেব্রুয়ারি ভোট দেন ৪৭১ জন বন্দি। ৭ ফেব্রুয়ারি ভোটদানকারীদের মধ্যে পুরুষ বন্দি ৪৪৮ জন, নারী বন্দি ২৩ জন। এছাড়া বিশেষ বন্দি হিসেবে ভোট দিয়েছেন ১৬ জন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও কারাগারে থাকা ২৫ জন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ ৪৯ জন ভিআইপি বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। তবে যেসব বিশেষ বন্দি এখনো ভোট দেননি, তাদের বিস্তারিত তালিকা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন এআইজি জান্নাত-উল-ফরহাদ। এদিকে কারা কর্তৃপক্ষ জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোট

কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত পাঁচদিনে চার হাজার ৫৩৮ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি ভোট দেন এক হাজার ৫২১ জন বন্দি। ৪ ফেব্রুয়ারি ভোট দেন ৯৮৮ জন।

৫ ফেব্রুয়ারি ভোট দেন এক হাজার ১৩৮ জন। ৬ ফেব্রুয়ারি ভোট দেন ৪২০ জন। ৭ ফেব্রুয়ারি ভোট দেন ৪৭১ জন বন্দি। ৭ ফেব্রুয়ারি ভোটদানকারীদের মধ্যে পুরুষ বন্দি ৪৪৮ জন, নারী বন্দি ২৩ জন। এছাড়া বিশেষ বন্দি হিসেবে ভোট দিয়েছেন ১৬ জন।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও কারাগারে থাকা ২৫ জন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ ৪৯ জন ভিআইপি বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। তবে যেসব বিশেষ বন্দি এখনো ভোট দেননি, তাদের বিস্তারিত তালিকা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন এআইজি জান্নাত-উল-ফরহাদ।

এদিকে কারা কর্তৃপক্ষ জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম আগামীকালও অব্যাহত থাকবে। এতে আরও কিছু বন্দি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

কারা অধিদপ্তর সূত্র বলছে, দেশের ৭২টি কারাগারে বন্দির সংখ্যা ৮৭ হাজারের কাছাকাছি। ভোট দেওয়ার জন্য এদের মধ্যে নিবন্ধন করেন ছয় হাজার ৩১৩ জন। আবার ৩৫৩টি নিবন্ধন আবেদন নাকচ করে নির্বাচন কমিশন। ফলে ৮৭ হাজার বন্দি থাকলেও ভোট দেওয়ার সুযোগ পান মাত্র ৫ হাজার ৯৬০ জন। এদের মধ্যে আবার প্রায় ৩০০ জন নিবন্ধন করার পর জামিনে বাইরে আছেন।

আইন অনুযায়ী যোগ্য বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow