কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

রাজধানীতে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। ওসি জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদা

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

রাজধানীতে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। ওসি জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার এএসআই নাজমা আক্তার বলেন, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow