কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী
ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জনগণ তাদের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। এমন এক রাতে দেশজুড়ে অনেক প্রার্থীই নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের মধ্যে তিনজনের রাত কাটছে কারাগারে। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এদের মধ্যে দুজন ফরিদপুর কারাগারে এবং একজন কেরানীগঞ্জের বিশেষ কারাগারে আটক আছেন। তারা হলেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, গণঅধিকার পরিষদের কবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল। কারা মহাপরিদর্শক মো. মোতাহের হোসেন বলেন, কবির ও শিমুল আছেন ফরিদপুর কারাগারে এবং টিপু আছেন কেরানীগঞ্জের কারাগারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মকসুদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে ভোটে আছেন কবির মিয়া। তার বিরুদ্ধে জেলার কাশিয়ানীতে সন্ত্রাসবিরোধী আইনে এবং রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে। অপরদিকে গোপালগঞ্জের একই আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার বাড়ি মকসুদপুরে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামল
ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জনগণ তাদের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। এমন এক রাতে দেশজুড়ে অনেক প্রার্থীই নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের মধ্যে তিনজনের রাত কাটছে কারাগারে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এদের মধ্যে দুজন ফরিদপুর কারাগারে এবং একজন কেরানীগঞ্জের বিশেষ কারাগারে আটক আছেন।
তারা হলেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, গণঅধিকার পরিষদের কবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল।
কারা মহাপরিদর্শক মো. মোতাহের হোসেন বলেন, কবির ও শিমুল আছেন ফরিদপুর কারাগারে এবং টিপু আছেন কেরানীগঞ্জের কারাগারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মকসুদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে ভোটে আছেন কবির মিয়া। তার বিরুদ্ধে জেলার কাশিয়ানীতে সন্ত্রাসবিরোধী আইনে এবং রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে।
অপরদিকে গোপালগঞ্জের একই আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার বাড়ি মকসুদপুরে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে।
আর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য টিপু তার আগের নির্বাচনি এলাকা বরিশাল-৩ থেকে এবারও লাঙল নিয়ে ভোটে আছেন।
What's Your Reaction?