কারাবন্দি ফুটবল সমর্থকদের ক্ষমা করলেন মরক্কোর রাজা

কারাবন্দি ফুটবল সমর্থকদের ক্ষমা ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের পর সহিংসতার ঘটনায় কারাবন্দি সেনেগালের ফুটবল সমর্থকদের ক্ষমা করে দিয়েছেন তিনি। শনিবার (২৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি রাজকীয় বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজা মানবিক বিবেচনায় সেনেগালের সমর্থকদের রাজকীয় ক্ষমা প্রদান করেছেন। গত ফেব্রুয়ারিতে মরক্কোর আদালত আফকনের ফাইনালের পর গ্রেপ্তার হওয়া ১৮ জন সেনেগালি সমর্থককে তিন মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দেন। তিন মাসের সাজা শেষ হওয়ায় এপ্রিলের মাঝামাঝি তিনজন মুক্তি পান। এরপর আরও ১৫ জন সেনেগালি সমর্থক কারাগারে ছিলেন। তাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা ছিল। ধারণা করা হচ্ছে, রাজকীয় এই ক্ষমা ওই ১৫ জনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সেনেগালি সমর্থকদের পক্ষে আইনজীবী প্যাট্রিক কাবু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার রাতেই তাদের মুক্তি পাওয়ার কথা রয়েছে। সরক

কারাবন্দি ফুটবল সমর্থকদের ক্ষমা করলেন মরক্কোর রাজা

কারাবন্দি ফুটবল সমর্থকদের ক্ষমা ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের পর সহিংসতার ঘটনায় কারাবন্দি সেনেগালের ফুটবল সমর্থকদের ক্ষমা করে দিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি রাজকীয় বিবৃতি জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজা মানবিক বিবেচনায় সেনেগালের সমর্থকদের রাজকীয় ক্ষমা প্রদান করেছেন।

গত ফেব্রুয়ারিতে মরক্কোর আদালত আফকনের ফাইনালের পর গ্রেপ্তার হওয়া ১৮ জন সেনেগালি সমর্থককে তিন মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দেন। তিন মাসের সাজা শেষ হওয়ায় এপ্রিলের মাঝামাঝি তিনজন মুক্তি পান। এরপর আরও ১৫ জন সেনেগালি সমর্থক কারাগারে ছিলেন। তাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা ছিল। ধারণা করা হচ্ছে, রাজকীয় এই ক্ষমা ওই ১৫ জনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সেনেগালি সমর্থকদের পক্ষে আইনজীবী প্যাট্রিক কাবু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার রাতেই তাদের মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সরকারি কৌঁসুলি দপ্তর জানিয়েছে, অভিযোগগুলোর ভিত্তি ছিল মূলত রাবাতের মুলাই আবদেল্লাহ স্টেডিয়ামের ক্যামেরার ফুটেজ এবং আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্টুয়ার্ডদের চিকিৎসা সনদ। সহিংসতায় প্রায় ৩ লাখ ৭০ হাজার ইউরো (প্রায় ৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছিল।

গত ১৮ জানুয়ারি ফাইনাল ম্যাচের ইনজুরি টাইমে মরক্কোকে পেনাল্টি দেওয়ার পর মাঠে ঢুকে পড়েন সমর্থকরা। এরপরই ১৮ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত ওই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠ ত্যাগ করলে ম্যাচটি ১৪ মিনিট বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে মরক্কো পেনাল্টি মিস করে এবং ইনজুরি টাইমেই সেনেগাল ১-০ গোলে জয় নিশ্চিত করে।

আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ) গত ১৭ মার্চ সেই সিদ্ধান্ত বাতিল করে ম্যাচটি মরক্কোর পক্ষে ৩-০ গোলে নির্ধারণ করে। এর ফলে উত্তর আফ্রিকার দেশটি চ্যাম্পিয়ন হয়। কাফ জানায়, ম্যাচ বর্জন করে সেনেগাল টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছে। তাই রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের আপিল বহাল রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালও কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেছে। সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থার রায় আসতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow