কারিগরি-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের বরাদ্দ নিয়ে বড় সুখবর

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত আট কোটি ৩০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত তালিকা অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ শেষ করে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জমা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তথ্যটি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১৬০০১০১-১২০০০১৫১৪- ‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদান’ শীর্ষক ৩৬৩১১০৭- ‘বিশেষ অনুদান’ খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ অর্থ থেকে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’-এর মাধ্যমে, বিভাগটির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় সংযুক্ত তালিকা অনুসারে অর্থ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ব

কারিগরি-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের বরাদ্দ নিয়ে বড় সুখবর
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত আট কোটি ৩০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত তালিকা অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ শেষ করে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জমা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তথ্যটি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১৬০০১০১-১২০০০১৫১৪- ‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদান’ শীর্ষক ৩৬৩১১০৭- ‘বিশেষ অনুদান’ খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ অর্থ থেকে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’-এর মাধ্যমে, বিভাগটির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় সংযুক্ত তালিকা অনুসারে অর্থ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী, মনোনীত ৪২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিটি ২৫ হাজার টাকা করে মোট এক কোটি সাত লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া মনোনীত ৮৫৩ শিক্ষক-কর্মচারীকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে মোট এক কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা দেওয়া হবে। মনোনীত ইবতেদায়ি (১ম থেকে ৫ম শ্রেণি) পর্যায়ের দুই হাজার ৪৮৪ শিক্ষার্থীকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট এক কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হবে। দাখিল ও ভোকেশনাল (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) পর্যায়ের তিন হাজার ১৬৭ শিক্ষার্থীকে জনপ্রতি আট হাজার টাকা করে মোট দুই কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া এইচএসসি (বিএম), আলিম ও ডিপ্লোমা পর্যায়ের এক হাজার ১২৮ শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট এক কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণির ৫৩৭ শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হবে। শর্তগুলো কী চিঠিতে উল্লেখ করা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’-এর পক্ষে ডাক বিভাগ-নগদের প্রশাসক এ আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামে নির্ধারিত হারে অর্থ বিতরণ করবেন। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করতে হবে। এতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর অনুকূলে বরাদ্দকৃত অর্থ একটি ব্যাংক হিসাব বা একটি মোবাইল নম্বরে মাত্র একবার পাঠানো যাবে। অর্থাৎ একই ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে একাধিক অনুদানের অর্থ পাঠানো যাবে না। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। বিতরণ শেষে কোনো অর্থ অব্যয়িত থাকলে তা ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণপত্র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow