কারিনার শেষ স্মৃতি দেখিয়ে যা বললেন বাবা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের শোবিজ অঙ্গন। আগামীকাল রোববার (১৭ এপ্রিল) তার মরদেহ চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ। জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ মেয়ে কারিনার রুমে রেখে যাওয়া শেষ স্মৃতিগুলো দেখান। তিনি বলেন, এটাই হলো কারিনার রুম। এই ল্যাপটপটা কেউ ধরো না, আর এইটা হলো চুলের ক্লিপ। এই চুলের ক্লিপ চুলে বেঁধে সে কাজ করতো।  মেয়ের উদ্ধৃতি কায়সার হামিদ বলেন, কারিনা তার ল্যাপটপটি কাউকে ধরতে নিষেধ করেছিল। বলেছিল— আমি ফিরে এসে বাকি কাজ শেষ করবো, আমার কাজ পেন্ডিং আছে।  কারিনার রুমে একটি কোলের বালিশে লেখা ছিল ‘বোর্ন টু শাইন’। সেটি দেখিয়ে তার বাবা বলেন, এই লেখাটার মানে হলো— সে শাইন করার জন্যই জন্মগ্রহণ করেছিল। শাইন করছে ঠিক, কিন্তু খুব অল্প সময় জন্য। আমাদেরকে কাঁদিয়ে চলে গেছে। বেশ কিছুদিন লিভারের জটিলতায় ভুগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার।  পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধার

কারিনার শেষ স্মৃতি দেখিয়ে যা বললেন বাবা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের শোবিজ অঙ্গন। আগামীকাল রোববার (১৭ এপ্রিল) তার মরদেহ চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ।

জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ মেয়ে কারিনার রুমে রেখে যাওয়া শেষ স্মৃতিগুলো দেখান। তিনি বলেন, এটাই হলো কারিনার রুম। এই ল্যাপটপটা কেউ ধরো না, আর এইটা হলো চুলের ক্লিপ। এই চুলের ক্লিপ চুলে বেঁধে সে কাজ করতো। 

মেয়ের উদ্ধৃতি কায়সার হামিদ বলেন, কারিনা তার ল্যাপটপটি কাউকে ধরতে নিষেধ করেছিল। বলেছিল— আমি ফিরে এসে বাকি কাজ শেষ করবো, আমার কাজ পেন্ডিং আছে। 

কারিনার রুমে একটি কোলের বালিশে লেখা ছিল ‘বোর্ন টু শাইন’। সেটি দেখিয়ে তার বাবা বলেন, এই লেখাটার মানে হলো— সে শাইন করার জন্যই জন্মগ্রহণ করেছিল। শাইন করছে ঠিক, কিন্তু খুব অল্প সময় জন্য। আমাদেরকে কাঁদিয়ে চলে গেছে।

বেশ কিছুদিন লিভারের জটিলতায় ভুগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow