কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএমরেজা সেলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টর-রামপুরা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের নিচে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী পথসভায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, ডেমরা (ঢাকা-৫) আসনের বিএনপির প্রতিনিধি, সাবেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপি সারাক্ষণ মাঠে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুপ্তভাবে রাতের আধারে সড়কের নামার চেষ্টা করছে। এছাড়া জনমনে আতংক তৈরি করার চেষ্টা করছে তাদের এসব অপচেষ্টা রুখে দেয়ার জন্য ডেমরা সংগঠ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএমরেজা সেলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টর-রামপুরা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের নিচে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, ডেমরা (ঢাকা-৫) আসনের বিএনপির প্রতিনিধি, সাবেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপি সারাক্ষণ মাঠে রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুপ্তভাবে রাতের আধারে সড়কের নামার চেষ্টা করছে। এছাড়া জনমনে আতংক তৈরি করার চেষ্টা করছে তাদের এসব অপচেষ্টা রুখে দেয়ার জন্য ডেমরা সংগঠনের সকলকে সাথে নিয়ে থানা বিএনপি মোকাবিলা করতে সবসময় মাঠে আছে এবং থাকবে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মকাণ্ড এ দেশে করতে দেয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা শুধু পুলিশ নয় সামাজিক ভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. ওয়াহিদ উদ্দিন, মো. ফারুক সাদু, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক ডেমরা থানা সভাপতি মো. শওকত আকবর, ছাত্রদল নেতা মনির হোসেন খান, দোলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?