কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকা, পাটগাতী বাসস্ট্যান্ডসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সমাধিসহ আশপাশের এলাকায় সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির স্থানীয় নেতাকর্মীরা যেকোনো কর্মসূচির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন সম্ভাবনা এড়াতে গতকাল সোমবার (২২ জুন) রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত রাতে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকা, পাটগাতী বাসস্ট্যান্ডসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সমাধিসহ আশপাশের এলাকায় সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির স্থানীয় নেতাকর্মীরা যেকোনো কর্মসূচির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন সম্ভাবনা এড়াতে গতকাল সোমবার (২২ জুন) রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত রাতে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী এসব তথ্য জানানোর পাশাপাশি বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।
What's Your Reaction?