কালবেলার পেজ থেকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, সংশ্লিষ্ট কর্মী চাকরিচ্যুত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় কালবেলার ফেসবুক পেজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রকাশের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনাকে সম্পাদকীয় নীতিমালার পরিপন্থি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কর্মী দাবি করেছেন, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করছেন মনে করে ভুলবশত প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ওই মন্তব্যটি করেন।
তার এই ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায়, দ্রুততম সময়ে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই মন্তব্যটি মুছে ফেলা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পেশাগত দায়িত্ব পালনে গুরুতর অবহেলার কারণে ঘটনার তদন্ত শেষে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কালবেলা কর্তৃপক্ষ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্পাদকীয় তদারকি ও ডিজিটাল প্রকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় কালবেলার ফেসবুক পেজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রকাশের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনাকে সম্পাদকীয় নীতিমালার পরিপন্থি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কর্মী দাবি করেছেন, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করছেন মনে করে ভুলবশত প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ওই মন্তব্যটি করেন।
তার এই ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায়, দ্রুততম সময়ে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই মন্তব্যটি মুছে ফেলা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পেশাগত দায়িত্ব পালনে গুরুতর অবহেলার কারণে ঘটনার তদন্ত শেষে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কালবেলা কর্তৃপক্ষ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্পাদকীয় তদারকি ও ডিজিটাল প্রকাশনা ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।