কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারকে (২৮) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সবুজ শাহরিয়ার ওই গ্রামের শফি উদ্দিনের ছেলে। সবুজ শাহরিয়ারের বড় ভাই সেলিম রেজা জানান, বুধবার রাতে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর সমর্থক সুজন, রকি ও সোহেলসহ ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে সবুজের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, হামলায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। মাথার হাড় ভেঙে মস্তিষ্কেও আঘাতের সৃষ্টি হয়েছে। সেলিম রেজা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা দায়ের না করার জন্য বিভিন্ন মাধ্যমে তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এদিকে, আহত সবুজ শাহরিয়া

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারকে (২৮) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সবুজ শাহরিয়ার ওই গ্রামের শফি উদ্দিনের ছেলে। সবুজ শাহরিয়ারের বড় ভাই সেলিম রেজা জানান, বুধবার রাতে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর সমর্থক সুজন, রকি ও সোহেলসহ ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে সবুজের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, হামলায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। মাথার হাড় ভেঙে মস্তিষ্কেও আঘাতের সৃষ্টি হয়েছে। সেলিম রেজা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা দায়ের না করার জন্য বিভিন্ন মাধ্যমে তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এদিকে, আহত সবুজ শাহরিয়ার সংজ্ঞা থাকা অবস্থায় বুধবার রাতেই একটি ভিডিও বার্তায় হামলাকারীদের নাম উল্লেখ করেন এবং হামলার বর্ণনা দেন। অভিযোগের বিষয়ে জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, 'সবুজ শাহরিয়ার আমার ভাতিজা। বিষয়টি আমি জানতাম না। কারা হামলা করেছে, সেটিও জানি না। তবে ঘটনাটি নিন্দনীয়।' এ ঘটনায় জেলার সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত সাংবাদিক বর্তমানে চিকিৎসাধীন আছেন। পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow