কালবৈশাখীতে গাছচাপায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আরতী রানী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শমারু রায় (৫০) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের অর্জুনহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরতী রানী ওই গ্রামের শমারু রায়ের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত মধ্যরাতে হঠাৎ করে এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে অর্জুনহার গ্রামে ওলটপালট হয়ে যায় বহু বাড়িঘর এবং প্রায় অর্ধশত গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে। ঝড় চলাকালীন শমারু রায়ের বাড়ির আঙিনায় থাকা একটি বড় আম গাছ উপড়ে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা শমারু ও তার স্ত্রী আরতী রানী গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে আরতী রানী মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে গাছ কেটে তাদের উদ্ধার করেন এবং আহত শমারু রায়কে চিকিৎসার ব্যবস্থা করেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরতী রানী নামে এক নারী মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্
দিনাজপুরের বীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আরতী রানী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শমারু রায় (৫০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের অর্জুনহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরতী রানী ওই গ্রামের শমারু রায়ের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত মধ্যরাতে হঠাৎ করে এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে অর্জুনহার গ্রামে ওলটপালট হয়ে যায় বহু বাড়িঘর এবং প্রায় অর্ধশত গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে। ঝড় চলাকালীন শমারু রায়ের বাড়ির আঙিনায় থাকা একটি বড় আম গাছ উপড়ে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা শমারু ও তার স্ত্রী আরতী রানী গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে আরতী রানী মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে গাছ কেটে তাদের উদ্ধার করেন এবং আহত শমারু রায়কে চিকিৎসার ব্যবস্থা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরতী রানী নামে এক নারী মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?