কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শুত্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫লিটার করে ডিজেল বিক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, “উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে। এছাড়া কালিয়া উপজেলার চাচুড়ি পয়েন্ট, পৌরসভার বাস¯ট্যান্ড এলাকাতেও কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য “মেসার্স কালিয়া ফিলিং স্টেশন” এ স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, “কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে ক

কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

শুত্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫লিটার করে ডিজেল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, “উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে। এছাড়া কালিয়া উপজেলার চাচুড়ি পয়েন্ট, পৌরসভার বাস¯ট্যান্ড এলাকাতেও কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য “মেসার্স কালিয়া ফিলিং স্টেশন” এ স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, “কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে কোনো বিঘœ না ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow