কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: রাজমিস্ত্রী গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন (৩০) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় সোমবার রাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত শাহিন মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের আবু কালামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। অন্যদিকে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার বাবা আব্দুল্লাহ বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শাহিন তার ওপর পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বাবার অনুপস্থিতিতে প্রবাসীর অবুঝ সন্তানের সঙ্গে এমন ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ

কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: রাজমিস্ত্রী গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন (৩০) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় সোমবার রাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত শাহিন মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের আবু কালামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। অন্যদিকে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার বাবা আব্দুল্লাহ বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শাহিন তার ওপর পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বাবার অনুপস্থিতিতে প্রবাসীর অবুঝ সন্তানের সঙ্গে এমন ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “মোক্তারপুরের টেকপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পরপরই আমরা সক্রিয় হই এবং অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে।”

তদন্ত ও আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি আরও বলেন, “পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার গভীরে যেতে অধিকতর তদন্ত চলছে। এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত আসামিকে আদালতে প্রেরণ করা হবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে, রাজমিস্ত্রী শাহিনের এই কর্মকাণ্ডে টেকপাড়া এলাকায় ধিক্কার ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী জানান, শাহিন দীর্ঘদিন ধরে এলাকায় বখাটেপনা করে আসছিল। একজন প্রবাসী বাবার অনুপস্থিতিতে তার শিশু সন্তানের সঙ্গে এমন আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের জবানবন্দি গ্রহণ করেছে এবং আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow