কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিলের আয়োজন করেছে কালুখালী প্রেসক্লাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটি এন বাংলার বিজনেস পয়েন্টের ডিরেক্টর নাহিদুজ্জামান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক, এটি এন নিউজের জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকন্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক আমাদের মাতৃভূমি'র স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক নয়া কন্ঠে স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি মো. এনামুল হক। এ ছাড়াও সাংবাদিক তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নাহিদুজ্জামান বিপ্লব তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বশীল পেশা। বস

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিলের আয়োজন করেছে কালুখালী প্রেসক্লাব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটি এন বাংলার বিজনেস পয়েন্টের ডিরেক্টর নাহিদুজ্জামান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক, এটি এন নিউজের জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকন্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক আমাদের মাতৃভূমি'র স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক নয়া কন্ঠে স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি মো. এনামুল হক। এ ছাড়াও সাংবাদিক তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাহিদুজ্জামান বিপ্লব তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow