কালো টাকা সাদা করার সুযোগ কমানোর বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে মৌজার রেট ও প্রকৃত বাজারমূল্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। সরকার এ বিষয়টি পর্যালোচনা করছে এবং মৌজার রেটকে বাস্তব বাজারদরের কাছাকাছি আনতে কাজ চলছে। তবে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করতে হওয়ায় অনেক উদ্যোগ এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বর্তমানে মৌজার রেট প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম নির্ধারিত থাকে, যা সবারই জানা। এ বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার মৌজার রেট পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে, যাতে তা বাস্তব বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি আরও বলেন, আমরা মৌজার রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে। আমরা সময়ের অভাবে শেষ করতে পারি নাই। এটা দীর্ঘ একটা কাজ। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ জন্য সারা দেশে মৌজাভিত্তিক জরিপ পরিচালনা করতে হবে। একই সঙ্গে

কালো টাকা সাদা করার সুযোগ কমানোর বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে মৌজার রেট ও প্রকৃত বাজারমূল্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। সরকার এ বিষয়টি পর্যালোচনা করছে এবং মৌজার রেটকে বাস্তব বাজারদরের কাছাকাছি আনতে কাজ চলছে। তবে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করতে হওয়ায় অনেক উদ্যোগ এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে মৌজার রেট প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম নির্ধারিত থাকে, যা সবারই জানা। এ বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার মৌজার রেট পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে, যাতে তা বাস্তব বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

তিনি আরও বলেন, আমরা মৌজার রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে। আমরা সময়ের অভাবে শেষ করতে পারি নাই। এটা দীর্ঘ একটা কাজ।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ জন্য সারা দেশে মৌজাভিত্তিক জরিপ পরিচালনা করতে হবে। একই সঙ্গে আবাসিক জমি ও কৃষিজমির পৃথক বাজারমূল্য নির্ধারণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, এটা কমপ্লিট হলে মৌজার রেটকে যখন মার্কেট প্রাইসের সঙ্গে আমরা নিয়ে আসতে পারব, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow