‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক’

মুক্তির প্রথম সপ্তাহ শেষে রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এসে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।। তিনি অভিযোগ করেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। গতকাল (৪জুন) বৃহস্পতিবার রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, একটি সিনেমা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই থাকবে। কিন্তু ‘রকস্টার’-এর ক্ষেত্রে শুধুমাত্র নেতিবাচক মন্তব্যগুলো বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে রহস্যজনক মনে হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি।” শাকিব খানের দাবি, বাংলা সিনেমা যখন নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলী নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই কিছু মহল সেটিকে পেছনে টেনে ধরতে চায়। তার ভাষায়, “কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন

‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক’

মুক্তির প্রথম সপ্তাহ শেষে রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এসে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।। তিনি অভিযোগ করেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে।

গতকাল (৪জুন) বৃহস্পতিবার রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, একটি সিনেমা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই থাকবে। কিন্তু ‘রকস্টার’-এর ক্ষেত্রে শুধুমাত্র নেতিবাচক মন্তব্যগুলো বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে রহস্যজনক মনে হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, “শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি।”

‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক’

শাকিব খানের দাবি, বাংলা সিনেমা যখন নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলী নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই কিছু মহল সেটিকে পেছনে টেনে ধরতে চায়। তার ভাষায়, “কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। তারা চায় দর্শক পুরোনো ধাঁচের গল্প আর চেনা ছকের অ্যাকশনেই আটকে থাকুক।”

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই তারকা বলেন, ইন্ডাস্ট্রির শীর্ষে ওঠা যেমন কঠিন, সেখানে টিকে থাকাও সমান চ্যালেঞ্জের। তবে এসব নেতিবাচক প্রচারণাকে তিনি পেশাগত জীবনেরই একটি অংশ হিসেবে দেখেন।

তিনি আরও বলেন, কিছু ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সাময়িক ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ও নেতিবাচক কনটেন্ট ছড়ালেও দর্শকই শেষ পর্যন্ত সঠিক মূল্যায়ন করেন। তার মতে, মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেড়ে যাওয়াই প্রমাণ করে দিয়েছে যে দিন শেষে সত্য এবং ভালো কাজেরই জয় হয়।

এমআই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow