কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। এই বদলি ও নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার অংশ হিসেবে করা হয়েছে বলে জানা যায়। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়াও সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসর

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। এই বদলি ও নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার অংশ হিসেবে করা হয়েছে বলে জানা যায়।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়াও সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow