কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জ উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। পাঁচজন হলেন- নিকলী উপজেলার নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে ও মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে নাঈম মিয়া (১১), ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে শুভ ইসলাম স্মরণ (১২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় হাকিম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর বাইতুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষ
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জ উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
পাঁচজন হলেন- নিকলী উপজেলার নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে ও মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে নাঈম মিয়া (১১), ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে শুভ ইসলাম স্মরণ (১২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় হাকিম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর বাইতুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থী হাওর ভ্রমণে মিঠামইনে যান। ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নামলে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয় আরিফ হোসেন। পরে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের চেষ্টায় দুপুরে ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ২টার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া সহপাঠীদের সঙ্গে বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় একটি প্লাস্টিকের বোতল ভাসার জন্য ব্যবহার করছিল সে। গোসল শেষে বাড়ি ফেরার পথে বোতলটি বিলে ফেলে এসেছে মনে হলে সেটি আনতে একাই ফিরে যায়। পরে গভীর পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় বৃহস্পতিবার গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শুভ ইসলাম স্মরণ। শুক্রবার সকালে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। ভৈরব থানার ওসি (তদন্ত) লিমন বোস বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে পরিবার নিয়ে করিমগঞ্জের বালিখলা হাওরে বেড়াতে যান ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন। নৌকাভ্রমণের সময় পাশের মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় তার মেয়ে পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে হাওরে ঝাঁপ দেন তিনি। মিলন মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও তীব্র স্রোতে নিজে তলিয়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
What's Your Reaction?