কিশোরগঞ্জে খাল খনন শুরু

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার সকালে পুটিমারী ইউপির ভেড়ভেড়ী এলাকায় খাল খনন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান খাল খনন শুরু করেন। ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আর এস ৬৯, ১৫৭, ৪৩৬ দাগভুক্ত দেড় কিলোমিটার খালটি ৩৮ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে। খাল খনন শুরুর সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, ইউপি জামায়াতের আমীর আফজালুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। পরে চাঁদ খোস

কিশোরগঞ্জে খাল খনন শুরু

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার সকালে পুটিমারী ইউপির ভেড়ভেড়ী এলাকায় খাল খনন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান খাল খনন শুরু করেন।

২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আর এস ৬৯, ১৫৭, ৪৩৬ দাগভুক্ত দেড় কিলোমিটার খালটি ৩৮ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।

খাল খনন শুরুর সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, ইউপি জামায়াতের আমীর আফজালুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

পরে চাঁদ খোসাল জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow