কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সাজে জাঁকজমকপূর্ণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা পরিষদ হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বৈশাখী শোভাযাত্রা।করতালি ও আনন্দে গ্রামীণ লাঠি খেলায় মেতে ওঠে শত শত দর্শক। বৈশাখী শোভাযাত্রা শেষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলা, ঘোড়ার গাড়ি, পালকিতে বউ-বর সাজ, কৃষক-কৃষাণী, জেলেসহ বিভিন্ন গ্রামীণ সাজ মুগ্ধ করে। ঢাক-ঢোলের বাজনা, গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তুলে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।শোভাযাত্রা শেষে স্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগে মেতে ওঠে কয়েক শতাধিক দর্শক। আনন্দে মেতে ওঠে তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। পরে পান্তা ভাত ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সাজে জাঁকজমকপূর্ণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা পরিষদ হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বৈশাখী শোভাযাত্রা।

করতালি ও আনন্দে গ্রামীণ লাঠি খেলায় মেতে ওঠে শত শত দর্শক। বৈশাখী শোভাযাত্রা শেষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলা, ঘোড়ার গাড়ি, পালকিতে বউ-বর সাজ, কৃষক-কৃষাণী, জেলেসহ বিভিন্ন গ্রামীণ সাজ মুগ্ধ করে। ঢাক-ঢোলের বাজনা, গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তুলে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

শোভাযাত্রা শেষে স্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগে মেতে ওঠে কয়েক শতাধিক দর্শক। আনন্দে মেতে ওঠে তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। পরে পান্তা ভাত ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে পুরস্কার বিতরণ করেন সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow