কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাইজহাটি পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আরও পড়ুনট্রাইব্যুনালে কাঁদলেন শহীদের বাবা, স্বামী হত্যার বিচার চান স্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কেন ব্যাকস্টেপে যেতে চায়, প্রশ্ন আখতারের  খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন। এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পা

কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইজহাটি পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন
ট্রাইব্যুনালে কাঁদলেন শহীদের বাবা, স্বামী হত্যার বিচার চান স্ত্রী 
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কেন ব্যাকস্টেপে যেতে চায়, প্রশ্ন আখতারের 

খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন।

jagonews24.com

এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এসকে রাসেল/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow