কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ শুরু
নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার দুপুরে কালিকাপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা বেগম প্রমুখ। পরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিকাপুর মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাঝে খেরাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সোমবার দুপুরে কালিকাপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা বেগম প্রমুখ।
পরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিকাপুর মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাঝে খেরাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
What's Your Reaction?