কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)। পারিবারিক সূত্র জানায়, দুপুরে শাশুড়ি ও বউ একসঙ্গে বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় অসাবধানতাবশত ঘরের ভেতরে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন তারা। পরে পরিবারের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, জুমার নামাজের কিছু সময় আগে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর খবরটি আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসকে রাসেল/এএইচ/জেআইএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে শাশুড়ি ও বউ একসঙ্গে বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় অসাবধানতাবশত ঘরের ভেতরে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন তারা। পরে পরিবারের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, জুমার নামাজের কিছু সময় আগে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর খবরটি আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow