কিশোরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
কিশোরগঞ্জের কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী সংশ্লিষ্ট হাওর ও নদী এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪৭টি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার কালী নদী ও কুনিয়ারবন হাওর এলাকায় পরিচালিত অভিযানে ৮৭টি চায়না দুয়ারি/রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ১৭৫ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। অন্যদিকে কটিয়াদী উপজেলার দিঘিরপাড় করগাঁও ইউনিয়নের করগাঁও হাওরে পরিচালিত অভিযানে ৬০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনগণকে চায়না দুয়ারি জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। জেলা মৎস্য ক
কিশোরগঞ্জের কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী সংশ্লিষ্ট হাওর ও নদী এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪৭টি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার কালী নদী ও কুনিয়ারবন হাওর এলাকায় পরিচালিত অভিযানে ৮৭টি চায়না দুয়ারি/রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ১৭৫ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
অন্যদিকে কটিয়াদী উপজেলার দিঘিরপাড় করগাঁও ইউনিয়নের করগাঁও হাওরে পরিচালিত অভিযানে ৬০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনগণকে চায়না দুয়ারি জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে রাসেল/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?