কিশোরগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগ, গ্ৰেফতার ১
নীলফামারীর কিশোরগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হল আব্দুর রশিদ লিমন শাহ (৩৬) সে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার রামপুড়া এলাকার জিকরুল ইসলামের ছেলে। বিষয়টি মঙ্গলবার (২৬ মে) বিকালে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস। এস আই জাহাঙ্গীর জানান, প্রতিদিনের ন্যায় ভিকটিম সকাল বেলা মুন্সিপাড়া মসজিদের সাথে মক্তবে পড়তে যায়। এসময় অভিযুক্ত ইমাম ভিকটিমের শরীরের কাপড় সড়িয়ে বুকে স্পর্শ করে। ভিকটিম তার পরিবারকে বিষয়টি জানালে এলাকাবাসী ওই ইমামকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানায় আনে। ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ইমামকে গ্রেফতার করে থানায় এনেছে। ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সে মামলায় গ্রেফতার ইমামকে জেলা কারাগারে প্
নীলফামারীর কিশোরগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হল আব্দুর রশিদ লিমন শাহ (৩৬) সে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার রামপুড়া এলাকার জিকরুল ইসলামের ছেলে। বিষয়টি মঙ্গলবার (২৬ মে) বিকালে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস। এস আই জাহাঙ্গীর জানান, প্রতিদিনের ন্যায় ভিকটিম সকাল বেলা মুন্সিপাড়া মসজিদের সাথে মক্তবে পড়তে যায়।
এসময় অভিযুক্ত ইমাম ভিকটিমের শরীরের কাপড় সড়িয়ে বুকে স্পর্শ করে। ভিকটিম তার পরিবারকে বিষয়টি জানালে এলাকাবাসী ওই ইমামকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানায় আনে। ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ইমামকে গ্রেফতার করে থানায় এনেছে। ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সে মামলায় গ্রেফতার ইমামকে জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?