কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার সানের বাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবী থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন, এসময় আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। কিশোরী তার পরিবারের লোকদের ঘটনা জানালে পরিবার রাতেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow