কিশোর গ্যাং সংঘর্ষে এলেক্স ইমন হত্যা: ছয় আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ আসামির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনের মা বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলার তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত গ্রেফতারদের প্রত্যেকের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতাররা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) এবং মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)। এদের মধ্যে রাসেলকে র‍্যাব গ্রেফতার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করে। মামলার তদন্ত কর্মকর্তা সা

কিশোর গ্যাং সংঘর্ষে এলেক্স ইমন হত্যা: ছয় আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ আসামির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনের মা বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলার তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত গ্রেফতারদের প্রত্যেকের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতাররা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) এবং মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)। এদের মধ্যে রাসেলকে র‍্যাব গ্রেফতার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাধন কুমার মন্ডল আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে দায়ের করা এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমডিএএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow