কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী, তেমনি বিশ্বজুড়ে ঘটেছে নানামুখী গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার, ৩০ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। ঘটনাবলি : ১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস তার তৃতীয় সমুদ্রযাত্রা শুরু করেন। ১৫৩৯ - স্বর্ণ অনুসন্ধানের জন্য স্প্যানিশ অভিযাত্রী হার্নান্দো দে সোতো ৬০০ সৈন্যসহ টাম্পা বে উপকূলে পৌঁছান। ১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র 'লা গ্যাজেট' প্রকাশিত হয়। ১৮০৭ - চতুর্থ মুস্তফা কর্তৃক তুরস্কের সুলতান তৃতীয় সেলিম ক্ষমতাচ্যুত হন। ১৮৫৯ - লন্ডনের বিখ্যাত বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। ১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়। ১৯১৩ - লন্ডন চুক্তির মাধ্যমে আলবেনিয়া নতুন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়। ১৯১৯ - নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি লিখে নিজের 'ন

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী, তেমনি বিশ্বজুড়ে ঘটেছে নানামুখী গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার, ৩০ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। ঘটনাবলি : ১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস তার তৃতীয় সমুদ্রযাত্রা শুরু করেন। ১৫৩৯ - স্বর্ণ অনুসন্ধানের জন্য স্প্যানিশ অভিযাত্রী হার্নান্দো দে সোতো ৬০০ সৈন্যসহ টাম্পা বে উপকূলে পৌঁছান। ১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র 'লা গ্যাজেট' প্রকাশিত হয়। ১৮০৭ - চতুর্থ মুস্তফা কর্তৃক তুরস্কের সুলতান তৃতীয় সেলিম ক্ষমতাচ্যুত হন। ১৮৫৯ - লন্ডনের বিখ্যাত বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। ১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়। ১৯১৩ - লন্ডন চুক্তির মাধ্যমে আলবেনিয়া নতুন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়। ১৯১৯ - নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি লিখে নিজের 'নাইটহুড' উপাধি বর্জন করেন। ১৯৫৪ - শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পূর্ব বাংলায় গভর্নর শাসন জারি করা হয়। ১৯৬৭ - নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা স্বাধীনতা ঘোষণা করলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৮১ - চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ১৯৯০ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯১ - ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯৬ - বেনজামিন নেতানিয়াহু প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৭ - বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্র ও শনিবার—দু’দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৮ - আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারান। ১৯৯৯ - নাইজেরিয়ায় দীর্ঘ ১৫ বছরের সামরিক শাসনের অবসান ঘটে। ওলুসেগুন ওবাসাঞ্জো বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। জন্ম : ১০১০ - চীনা সম্রাট রেনজং। ১৪২৩ - জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। ১৮১৪ - মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং যৌথ নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা। ১৮৭৯ - কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯০৮ - হানেস অলফভেন, নোবেলজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী। ১৯২৮ - আনিয়েস ভারদা, বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক ও আলোকচিত্রী। ১৯৩৪ - অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত নভোচারী (যিনি প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন)। ১৯৪০ - জগমোহন ডালমিয়া, প্রখ্যাত ভারতীয় ক্রিকেট প্রশাসক। ১৯৪৯ - বব উইলিস, কিংবদন্তি ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫০ - ধৃতিমান চট্টোপাধ্যায়, সমাদৃত ভারতীয় বাঙালি অভিনেতা। ১৯৫০ - পরেশ রাওয়াল, জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। ১৯৭five - মারিসা মেয়ার, মার্কিন তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী ও ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী। ১৯৮০ - স্টিভেন জেরার্ড, বিখ্যাত ইংলিশ ফুটবলার ও কোচ। ২০০১ - হীরা, মণি ও মুক্তা—বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবির জন্ম। মৃত্যু : ১৪৩১ - জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীর কন্যা ও রূপকথাতুল্য নেত্রী (তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল)। ১৫৯৩ - ক্রিস্টোফার মার্লো, এলিজাবেথীয় যুগের ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। ১৬০৬ - গুরু অর্জুন দেব, শিখ ধর্মের পঞ্চম গুরু এবং প্রথম শিখ শহীদ। ১৭৪৪ - আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি। ১৭৭৮ - ভলতেয়ার (ফ্রাঁসোয়া-মারি আরুয়ে), ফরাসি আলোড়ন সৃষ্টিকারী লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক। ১৯১২ - উইলবার রাইট, মার্কিন বিজ্ঞানী ও উড়োজাহাজের সহ-আবিষ্কারক। ১৯৬০ - বরিস পাস্তের্নাক, নোবেলজয়ী রুশ কবি ও 'ডক্টর জিভাগো' উপন্যাসের লেখক। ১৯৮১ - জিয়াউর রহমান (বীর উত্তম), বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। ১৯৮৪ - শান্তা দেবী (নাগ), প্রখ্যাত বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক। ২০১৩ - ঋতুপর্ণ ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow