কী ছিল জামায়াত আমিরের হ্যাক হওয়া স্ট্যাটাসে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাবেক টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের হ্যাক হওয়ার দাবি করে বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জামায়াত আমিরের হ্যাক হওয়া অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে নারীদের অশালীন ভাষায় মন্তব্য করার কারণে সমালোচনার ঝড় বইছে। যদিও এক্স অ্যাকাউন্ট থেকে দ্রুত সেই স্ট্যাটাস সরিয়ে

কী ছিল জামায়াত আমিরের হ্যাক হওয়া স্ট্যাটাসে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাবেক টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের হ্যাক হওয়ার দাবি করে বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তবে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জামায়াত আমিরের হ্যাক হওয়া অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে নারীদের অশালীন ভাষায় মন্তব্য করার কারণে সমালোচনার ঝড় বইছে।

যদিও এক্স অ্যাকাউন্ট থেকে দ্রুত সেই স্ট্যাটাস সরিয়ে নেওয়া হয়।

এদিকে, জামায়াত আমিরের সেই স্ট্যাটাস তার নিজের কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এসএনআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow