কুকুরের ডাকে ভয়ে ডোবায় ঝাঁপ, প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কুকুরের ডাক শুনে ভয় পেয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর তানজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নতুন ব্রিজ এলাকার একটি বালু বিক্রির সেলস সেন্টারের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিদ (৭) ময়মনসিংহ জেলার ফরিদের ছেলে। তার পরিবার নগরের নতুন ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তানজিদ তার বড় ভাইয়ের সঙ্গে নতুন ব্রিজ এলাকায় ঘুরতে বের হয়। একপর্যায়ে সেখানে কুকুরের ডাক শুনে তানজিদ ভয় পেয়ে পাশের একটি ডোবায় লাফ দেয়। এ সময় তার বড় ভাই দৌড়ে সেখান থেকে চলে যায়। পরে তানজিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়রা বালু বিক্রির ওই সেলস সেন্টারের গর্তে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেলস সেন্টারটি নতুন ব্রিজের পাবলিক টয়লেটের পেছনে অবস্থিত। বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবির কালবেলাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তিনি আর

কুকুরের ডাকে ভয়ে ডোবায় ঝাঁপ, প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কুকুরের ডাক শুনে ভয় পেয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর তানজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নতুন ব্রিজ এলাকার একটি বালু বিক্রির সেলস সেন্টারের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিদ (৭) ময়মনসিংহ জেলার ফরিদের ছেলে। তার পরিবার নগরের নতুন ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তানজিদ তার বড় ভাইয়ের সঙ্গে নতুন ব্রিজ এলাকায় ঘুরতে বের হয়। একপর্যায়ে সেখানে কুকুরের ডাক শুনে তানজিদ ভয় পেয়ে পাশের একটি ডোবায় লাফ দেয়। এ সময় তার বড় ভাই দৌড়ে সেখান থেকে চলে যায়। পরে তানজিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়রা বালু বিক্রির ওই সেলস সেন্টারের গর্তে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেলস সেন্টারটি নতুন ব্রিজের পাবলিক টয়লেটের পেছনে অবস্থিত। বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবির কালবেলাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে শিশুটির পরিবার। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow