কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিন্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখি লেনে এ মিছিল বের করে ছাত্রলীগের কর্মীরা। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখি লেনে ঝটিকা মিছিল বের করে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় । পরে পুলিশ মাটিয়ারা এলাকা থেকে ৪৪ জনকে আটক এবং ঘটনাস্থল থেকে তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনি বাস জব্দ করে। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘ঘনাস্থলে থেকে পুলিশ ৪৫-৪৬ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিন্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখি লেনে এ মিছিল বের করে ছাত্রলীগের কর্মীরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখি লেনে ঝটিকা মিছিল বের করে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় । পরে পুলিশ মাটিয়ারা এলাকা থেকে ৪৪ জনকে আটক এবং ঘটনাস্থল থেকে তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনি বাস জব্দ করে।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘ঘনাস্থলে থেকে পুলিশ ৪৫-৪৬ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow