কুমিল্লার পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

কুমিল্লার সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় পুকুর সেচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান শুরু করে। পরে দুটি পুকুরে সেচ কাজ শুরু করে তিনটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।র‍্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১১টায় সরেজমিনে দেখা গেছে, কটকবাজার কবরস্থানের ওই পুকুরপাড়ে তখনও শ্যালো মেশিনে সেচ দিয়ে উদ্ধার অভিযান চলছে। সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে এই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন র‍্যাব অধিনায়ক।মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরও অস্ত্র রয়েছে।

কুমিল্লার পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

কুমিল্লার সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় পুকুর সেচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান শুরু করে। পরে দুটি পুকুরে সেচ কাজ শুরু করে তিনটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১১টায় সরেজমিনে দেখা গেছে, কটকবাজার কবরস্থানের ওই পুকুরপাড়ে তখনও শ্যালো মেশিনে সেচ দিয়ে উদ্ধার অভিযান চলছে। সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে এই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন র‍্যাব অধিনায়ক।

মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরও অস্ত্র রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow