কুমিল্লায় পুকুর থেকে মিলল বিপুল অস্ত্র
কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। র্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। মঙ্গলবার সকাল ১০টার দিকে কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচ টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।
কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
র্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা।
মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচ টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।
What's Your Reaction?