কুমিল্লায় প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ১৪৫৮ জন
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্রসহ নানান পরিধির কৃষকদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। এর মধ্যে ভূমিহীন কৃষক ২০৫ জন, প্রান্তিক কৃষক ৬২৮ জন, ক্ষুদ্র কৃষক ৫৪৪ জন, মাঝারী কৃষক ৩৯ জন ও বড় পরিধির ২ জন কৃষক রয়েছেন। তালিকায় পুরুষ কৃষকের সংখ্যা ১ হাজার ১৪৪ জন এবং নারী কৃষক ৩১৪ জন। এই কার্ডের মাধ্যমে তারা নগদ সহায়তাসহ নানা কৃষি সুবিধা পাবেন। বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও কৃষি উপকরণ ক্রয়ে এই কার্ডের সুবিধা পাবেন কৃষকরা। এছাড়া সার, বীজ, সেচ সুবিধা, কৃষি ঋণ, প্রশিক্ষণ এবং বাজার তথ্যসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্রসহ নানান পরিধির কৃষকদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। এর মধ্যে ভূমিহীন কৃষক ২০৫ জন, প্রান্তিক কৃষক ৬২৮ জন, ক্ষুদ্র কৃষক ৫৪৪ জন, মাঝারী কৃষক ৩৯ জন ও বড় পরিধির ২ জন কৃষক রয়েছেন। তালিকায় পুরুষ কৃষকের সংখ্যা ১ হাজার ১৪৪ জন এবং নারী কৃষক ৩১৪ জন।
এই কার্ডের মাধ্যমে তারা নগদ সহায়তাসহ নানা কৃষি সুবিধা পাবেন। বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও কৃষি উপকরণ ক্রয়ে এই কার্ডের সুবিধা পাবেন কৃষকরা। এছাড়া সার, বীজ, সেচ সুবিধা, কৃষি ঋণ, প্রশিক্ষণ এবং বাজার তথ্যসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম
What's Your Reaction?