কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১, সিপিসি-২। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবির (৩০) ও মোঃ সজিব (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ সজিব (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১, সিপিসি-২।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবির (৩০) ও মোঃ সজিব (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ সজিব (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ আরো জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow