কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার (২৮ মার্চ) সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর ১০ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন।প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা নগরীকে বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সরকারের নির্দেশনা অনুযায়ী সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্রুত বর্ধনশীল এ নগরীতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। কিন্তু সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যানজট, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা মোকাবেলায় নিয়মিত মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।কুসিক প্রশাসক বলেন, একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি সত্যিকারের পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ স

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার (২৮ মার্চ) সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর ১০ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা নগরীকে বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সরকারের নির্দেশনা অনুযায়ী সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত বর্ধনশীল এ নগরীতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। কিন্তু সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যানজট, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা মোকাবেলায় নিয়মিত মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

কুসিক প্রশাসক বলেন, একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি সত্যিকারের পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow