কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

কুমিল্লার মনোহরগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদের সামনে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মৃত নলি মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) নিহত হন। দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় একই মহাসড়কে সড়ক পারাপারের সময় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় তাসলিমা আক্তার (৪৭) নামে এক নারী নিহত হন। তিনি মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা মো. আবু জাফরের স্ত্রী। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি জানান, দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করেছে। ভোর সাড়ে ৪টা ও সকাল সাড়ে ৭টার দিকে পৃথক দুটি দুর্ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হন। এছাড়া প্র

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

কুমিল্লার মনোহরগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদের সামনে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মৃত নলি মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) নিহত হন। দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় একই মহাসড়কে সড়ক পারাপারের সময় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় তাসলিমা আক্তার (৪৭) নামে এক নারী নিহত হন। তিনি মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা মো. আবু জাফরের স্ত্রী।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি জানান, দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করেছে। ভোর সাড়ে ৪টা ও সকাল সাড়ে ৭টার দিকে পৃথক দুটি দুর্ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হন। এছাড়া প্রথম দুর্ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি লাকসাম হাইওয়ে থানাকে জানানো হয়। লাকসাম হাইওয়ে ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow