কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী সংস্থাটির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সম্প্রতি কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনকালে তিনি কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনের সময় কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান উদবাতুল বারী। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তারা। সভায় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্ল

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী সংস্থাটির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সম্প্রতি কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনকালে তিনি কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান উদবাতুল বারী। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow