কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

জাতীয় সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি উত্থাপন করেছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার (৮ জুন) বিকেলে সংসদে নোটিশ আকারে উত্থাপিত প্রস্তাবনায় তিনি এ দাবি জানান। সংসদ সদস্য বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি দেশভাগের পরও চালু ছিল, তবে স্বাধীনতার পর এটি বন্ধ হয়ে যায়। পরে এর একটি অংশ ইপিজেডকে দেওয়া হলেও বিমানবন্দর চালু রাখার নির্দেশনা ছিল। তিনি বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা এবং এখানে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। বিমানবন্দর চালু হলে যাত্রী চলাচল সহজ হবে এবং রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতেও সুবিধা হবে। স্বাস্থ্যসেবা ও পর্যটনের ক্ষেত্রেও এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে যাতায়াত সহজ হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। বিমানবন্দরটি দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

জাতীয় সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি উত্থাপন করেছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সোমবার (৮ জুন) বিকেলে সংসদে নোটিশ আকারে উত্থাপিত প্রস্তাবনায় তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি দেশভাগের পরও চালু ছিল, তবে স্বাধীনতার পর এটি বন্ধ হয়ে যায়। পরে এর একটি অংশ ইপিজেডকে দেওয়া হলেও বিমানবন্দর চালু রাখার নির্দেশনা ছিল।

তিনি বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা এবং এখানে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। বিমানবন্দর চালু হলে যাত্রী চলাচল সহজ হবে এবং রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতেও সুবিধা হবে।

স্বাস্থ্যসেবা ও পর্যটনের ক্ষেত্রেও এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে যাতায়াত সহজ হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।

বিমানবন্দরটি দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow