কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার সিটি করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এখন থেকে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্বপালন করতে পারবেন।   ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমার ওপর কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব। ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পাশাপাশি কুমিল্লার মানবিক সংগঠন ‘বিবেক’এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow