কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১২০ ভোট। ফলে ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন মোবাশ্বের আলম ভূঁইয়া। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. সামছুদ্দোহা পেয়েছেন ৭ হাজার ৭৬২ ভোট।  বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই-নাঙ্গলকোটের সর্বস্তরের ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।

এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১২০ ভোট। ফলে ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. সামছুদ্দোহা পেয়েছেন ৭ হাজার ৭৬২ ভোট। 

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই-নাঙ্গলকোটের সর্বস্তরের ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow