কুমিল্লা-৫ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন যে প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি ) মনোনীত 'আম' প্রতীকের প্রার্থী মো. আবুল বাসার। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। তবে এই আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি ) মনোনীত প্রার্থী মো. আবুল বাসার 'আম' প্রতীক নিয়ে মাত্র ৯৭ টি ভোট পেয়েছেন। এই আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন নারী-পুরুষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ১৭ জন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ লাখ ৬২ হাজার ১৮৫ ভোট পড়েছে। এরমধ্যে ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি ) মনোনীত 'আম' প্রতীকের প্রার্থী মো. আবুল বাসার।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। তবে এই আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি ) মনোনীত প্রার্থী মো. আবুল বাসার 'আম' প্রতীক নিয়ে মাত্র ৯৭ টি ভোট পেয়েছেন। এই আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন তিনি।
উল্লেখ্য, এই আসনে ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন নারী-পুরুষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ১৭ জন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ লাখ ৬২ হাজার ১৮৫ ভোট পড়েছে। এরমধ্যে ২ লাখ ৫৫ হাজার ৭৪৩ টি ভোট বৈধতা পায়। এছাড়াও এই আসনে ৮ হাজার ২৯৬ টি পোস্টাল ভোট পড়েছে।
What's Your Reaction?